টেক্সাসে ভয়াবহ বন্যা, নিহত ৫

টেক্সাসে ভয়াবহ বন্যা, নিহত ৫

  • আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে সৃষ্ট প্রবল বন্যায় অন্তত পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বন্যা মোকাবেলায় সেখানে জরুরি অবস্থা জারি করেছে মার্কিন প্রশাসন। হিউস্টনের পশ্চিমে, হ্যারিস, ওয়ালার কাউন্টিতে এসব প্রাণহানির ঘটনা ঘটে।

স্থানীয় জরুরি বিভাগের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, আকস্মিক বন্যার তোড়ে গাড়ি ভেসে যাওয়ার ঘটনাতেই এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। বন্যায় ভেসে গেছে বহু বাড়িঘর। এর মধ্যে প্রায় এক হাজার ঘরবাড়ি হ্যারিস কাউন্টির। ইতোমধ্যেই সেখানে স্কুল, কলেজ, সরকারি দফতরগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

বন্যাকবলিত অনেক জায়গাতেই বাড়িঘরে আটকে পড়েছেন বহু মানুষ। তাদের উদ্ধারে কাজ করছেন উদ্ধার কর্মীরা। তবে প্রাণহানির ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।favicon59

Sharing is caring!

Leave a Comment