উদ্যোক্তা হাট বসেছে ধানমন্ডিতে

উদ্যোক্তা হাট বসেছে ধানমন্ডিতে

  • নিউজ ডেস্ক

আজ (১৬ এপ্রিল) থেকে রাজধানীতে বসছে ‘আজকের ডিল বৈশাখী উদ্যোক্তা হাট’। আত্মকর্মসংস্থানে তরুণদের অণুপ্রাণিত করার প্ল্যাটফর্ম ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ গ্রুপের উদ্যোগে ধানমণ্ডির ২৭ নম্বরের ডব্লিউভিএ ভবনে বসছে দুই দিনের এই হাট।

‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণ উদ্যোক্তাদের পণ্য ও সেবা সরাসরি ক্রেতা ও ভোক্তার সামনে তুলে ধরতে এবং অনলাইন উদ্যোক্তাদের সঙ্গে তাদের গ্রাহকদের সামনা–সামনি পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই আয়োজন করা হয়েছে।

দুই দিনের এই মেলায় রেনে বাংলাদেশ, ইভেন্ট ইন বিডি, এসটি সলিউশন, ভ্রমণ ডটকম, বাংলার কবিতা, প্রিয়শপ ডটকম, ভাইপার লেদার, ওয়াওজার এবং কসমেটিক ফ্রিকের ৭টি প্যাভিলিয়ন থাকবে। এছাড়া প্রায় ৪০টি স্টলে উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবেন।

ইকো ড্রিমস, হাব ঢাকা, গ্যাজেট বাংলা, অনলাইন বিতান, টুইস্টেড রেসিপি, বাকী সেন্টার, ক্ষুদ্র সফট, বন্ধু ডটকম, পিনাকল মিডিয়া, জিরো ডিগ্রী কমিউনিকেশন, ব্র্যান্ড কিডস, বিডি সফট, বাইক বিডি, প্যাকার্স, ফিটম্যান, ই–স্মার্ট, নিজোল ক্রিয়েটিভ, প্রোফিসিও, নিউ মুন ক্লদিং ডিজাইন কাউস, শাহিন’স হেল্প লাইন, ট্যান, এবিএইচ ওয়ার্ল্ডসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের স্টল রয়েছে এই হাটে।

বৈশাখী উদ্যোক্তা হাটের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে শীর্ষস্থানীয় ই–কমার্স প্রতিষ্ঠান ‘আজকের ডিল’। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে দপ্তর ও বিডি ভেঞ্চার লিমিটেড। এছাড়া হাটের মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে ইন্টারনেট সেবাদানকারী ডোজ ইন্টারনেট, যমুনা টেলিভিশন ও এনটিভি অনলাইন।favicon59

Sharing is caring!

Leave a Comment