একনেকে ৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন

  • নিউজ ডেস্ক

রাজধানীতে পানি সরবরাহ নেটওয়ার্কসহ ৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলো বাস্তবায়নে ৬ হাজার ৯৫০ কোটি ২৩ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আজ (২৩ মে) অনুষ্ঠিত একনেকের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

এই ছয়টি প্রকল্পের মধ্যে চারটি নতুন ও দুটি সংশোধিত। মোট প্রাক্কলিত ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ৪ হাজার ১৪৬ কোটি ৯৪ লাখ টাকা ও প্রকল্প সাহায্য ২ হাজার ৬৬১  কোটি ৭০ লাখ টাকা। সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ১৪১ কোটি ৫১ লাখ টাকা।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান।favicon59

Sharing is caring!

Leave a Comment