অ্যারিস্টোফার্মা নেবে মেডিকেল প্রমোশন অফিসার

অ্যারিস্টোফার্মা নেবে মেডিকেল প্রমোশন অফিসার

  • ক্যারিয়ার ডেস্ক

ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যারিস্ট্রোফার্মা লিমিটেড ‘মেডিকেল প্রমোশন অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আবেদনের যোগ্যতা

যেকোনো বিষয় থেকে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে। তবে প্রার্থীদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। আবেদনের জন্য বয়স ৩০ বছর বা এর কম হতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সম্প্রতি তোলা পাসপোর্ট আকৃতির দুই কপি ছবি এবং শিক্ষাসনদের মূলকপি ও ফটোকপিসহ সরাসরি সাক্ষাৎকারের জন্য ‘প্রিন্সিপাল অফিস, ৭ পুরান পল্টন লাইন, ঢাকা–১০০০’  ঠিকানায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। সাক্ষাৎকার নেওয়া হবে ১৬, ১৭ ও ১৮ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সূত্র : দৈনিক প্রথম আলো, ৮ এপ্রিল–২০১৬।favicon59

Sharing is caring!

Leave a Comment